হাসিবুল ইসলাম, মহম্মদপুর উপজেলা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদী পাড়ের গোপালনগর গ্রামের চার বছর বয়েসি শিশু ওমরের দুই দিনেও সন্ধান মেলেনি।
১৪ অক্টোবর দুপুরে মধুমতি নদীতে পড়ে নিখোঁজ হয় সে। ওমর ওই গ্রামের দিনমজুর গোলাম মাওলা শেখের ছেলে।
১৪ অক্টোবর দুপুরে বড় ভাইয়ের সাথে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ৪ বছরের শিশু ওমর শেখ
স্থানীয় লোকজনের সহযোগিতায় মহম্মদপুর ফায়ার সার্ভিসের টিম উদ্ধারের চেষ্টা করছেন।
মহম্মদপুর ফায়ার সার্ভিসকর্মী ও খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবরি দল শিশু ওমরের সন্ধানের জন্য অভিযান পরিচালনা অব্যহত রেখেছেন। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

0 মন্তব্যসমূহ