Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বলা হয়নি যে কথা

 
-মাসুম আব্দুল্লাহ 

আমি যদি বলি,
আমি এখন অন্য কারও
আমার ভিতরে এখন অন্য কেউ 
আমার চেয়েও গাঢ়
আমি জনি তুমি বলবে,
কতটুকু তার আমি ? 
হাসনাহেনার গন্ধে
যতটুকু প্রেম, যতখানি মাতলামি 
আমার ভিতরে ততখানি সুর
সবটাই যার তুমি
সে কথা জানেন চির অন্তর্যামী 
সাগরের জলে যতখানি লোনা
যতগুলো ওঠে ঢেউ 
ঠিক ততখানি প্রেম, ততোগুলো দানা
জুড়ে জুড়ে বোনা
তাসবিটি দেখেনি কেউ 
তাসবিজুড়ে নাম লেখা কার
কার নামে হয় জপা
কেউ না জানুক ; কতখানি ব্যথা
বুকেই দিয়েছি চাপা
তবু জেনো তুমি 
তোমার আঁখির পিঞ্জরে
বাধা এক পাখি আমি
হার লমহা যে মুক্তিকামী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ