লেখিকা -সুলতানা নাসরিন
অনেক ভেবেছি আমি তোকে নিয়ে
দেখছি মিথ্যা স্বপ্ন
যদি ভালবাসা নাই থাকে কাকে কে বেঁধে রাখে,
নিজের কাছেই করো সেই প্রশ্ন।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে
বার বার দিয়েছো ফিরিয়ে
এই নিয়ে নেই কোন অভিযোগ।
কখনো যদি ঘুমের ঘোরে
আমাকে ভেবে জল আসে তোমার ঐ চোখের কোনে,
ভেবেনিও ভুলে গেছি
পড়ে না তোমাকে আর মনে।
রাতের ঐ অস্তিরতা দিনের ঐ লুকিয়ে রাখা কান্না
কী ভাবে বুঝাবো তোকে
তুই তো ভুলে গেছিস
অতিতের সেই পুরনো কথা।
বেঁচেও যদি থাকি তা-ও তোকে
দেখাবো না
এ বুকের লুকিয়ে থাকা ব্যাথা।

0 মন্তব্যসমূহ