Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রত্যাখ্যান

 
রুহুল আমিন 
ভালবেসে ছিলাম প্রবাহিণীর  বুকে ভাসমান শেওলা।
ভালবেসে ভাসতে চেয়েছিলাম শেওলারি হয়ে!
শেওলাঃ আমি প্রবাহিণীর  অথৈজল  ভালবেসে শত জন্ম বির্সজন দিয়েছি,
ভেসে চলছি অবিরাম অবিরত।
আমি তোমার ভালবাসা  প্রত্যাখ্যান করছি না,
কি করে  নদীর অথৈজলের শতবৎসর ভালবাসা ছিন্ন করে  তোমায় ভালবাসি তুমিই বলো!!"

ভালবেসে ছিলাম অখিলের  বুক ছিঁড়ে উড়ে চলা উড়ো চিল। 
ভালবেসে উড়তে চেয়েছিলাম চিলেরি হয়ে।
চিলঃভালবাসি মুক্ত বিহঙ্গ, ভালবাসি দিগন্ত রেখার অসমাপ্ত অখিল। 
জন্মই আমায় শিখিয়েছে  অন্ততহীন ভালবাসব অখিল। 
তোমার ভালবাসা আমি অস্বীকার করছি না,
কি করে ঐ নীল অখিলের শুন্যতা, 
জন্মপ্রাপ্ত ভালবাসা রেখে তোমায়  ভালবাসি  তুমিই বলো!"

ভালবেসে ছিলাম অভ্রনীল মেঘ।
মেঘের ছুটে চলা,
আচমকা অভ্রে মেঘের কালোরঙ আমায় টানত।
ভালবেসে হতে চেয়েছিলাম ছাই রঙের মেঘের সহচর।
মেঘঃঅভ্রনীলের  বুক ভালবেসে  ডেকে রাখছি জন্মান্তর, 
পাহাড়ের বুকে মাথা রেখে করছি বৃষ্টি বর্ষণ,
লিখে চলছি হাজারো প্রেমময় কাব্য।

তোমার ভালবাসা ছিল সদ্যজাত পবিত্র, 
অনিন্দ্য সুন্দর, জীবন উৎসর্গিত,
 কি করে অভ্রভেদী ভালবাসা, পাহাড়ের অজয় হাতছানি, আমৃত্যু ভালবাসা  রেখে তোমায় ভালবাসি তুমিই বলো??!
তবে তোমায়  ভালবাসতে না পারলেও, 
আমি তোমার উপরি ,
অভ্রে তুমি তাকালেই দেখতে পাবে আমায়।
এ নিয়ে অভিমান করে কি হবে তুমিই বলো??
না,
 এখন আর অভিমান করি না।
অভ্রেও আর তাকায় না,
দুচোখ দিয়ে মেঘ তোমার বৃষ্টিজল এসেই ক্লান্ত,
 অভ্রে তাকিয়ে তোমায় দেখব কখন??
মেঘ তুমি ভাল থেকো অভ্রের বুকে,
আমায় নিয়ে ভেবো না।
ঠিকি আছি তো বেশ!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ