নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
মাদক ছেড়ে খেলতে চল, খেলা ধুলায় বাড়ে বল। এই গ্লোগান কে সামনে রেখে রূপসা উপজেলায় একঝাক তরুনদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন, তরুন সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার ও ফুটবল লীগ ২০২০ এর পর্দা, আজ ২৯ শে অক্টোবর কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালের মাঠে বিকাল ৪টায় উম্মচিত হলো।
শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথী রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাসরিন আক্তার খেলার উদ্ভোদন ঘোষনা করেন। তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবার ও তরুন সমাজ ফুটবল লীগের আয়োজন করেছেন এই জন্য তরুন সমাজ কে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা জেনে খুশি হবেন আমরা ও সরকারি ভাবে এই বছর বড় আকারে একটি ফুটবল খেলার আয়োজন করবো।
তরুন সমাজের সাধারন সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি হামিম কবিরের পরিচালনায় উদ্ভোদনী বক্তৃতা করেন তরুন সমাজের সভাপতি ও খেলা কমিটির সদস্য সচিব খাঁন সাইফুল ইসলাম, বক্তৃতা করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক বাশির আহম্মেদ লালু, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদ আলম বাবু, কাজদিয়া বাজার বনিক সমিতির সভাপতি জুলফিকার আলী, ইউপি সদস্য আওরঙ্গজেব সর্ন, বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাহামুদ আলী, সাবেক ইউপি মেম্বর আজিবুল্লা শেখ, আবু আফজাল, মোঃ আয়ুব খান, সমাজ সেবক জাকির সেখ, সাবেক মেম্বর মোঃ সাজ্জাত সর্দার, শাহাজাদা, ডাঃ শফিকুল ইসলাম শান্ত, জূয়েল, আনিছার রহমান, এলাহি, যুবলীগ নেতা জাহিদ হাসান, জামাল, হেলাল, তাজমুল, আনোয়ার হোসেন বাবু, সোহেল, সোহাগ, তুহিন মারুফ, সজল, মুক্ত প্রমূখ।
উদ্ভোদনী খেলায় অংশ গ্রহন করেন, গত বছরের চ্যাম্পিয়ন লায়ন কম্পেনিয়ন একাদশ বনাম এ্যকুমিন ইন্ঞ্জিনিয়ারিং একাদশ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাশীর আহম্মেদ লালু, সহকারী রেফারি
আব্দুল্লা আল মামুন, মোঃ সাইফুল ইসলাম। খেলায় প্রথরমার্ধের ১৮ মিনিটের সময় প্রথম গোল করেন রয়েল কম্পেনিয়নের ষ্টাইকার শাকিল, খেলায় দ্বিতীয়ার্ধে এ্যকুমিন ইন্জ্ঞিনিয়ারিং এর ষ্টাইকার আরাফাত গোল করে খেলায় সমতা আনে, শাকিল আবারও গোল করে ২/১গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার ৫মিনিট আগে আরাফাত আবার গোল করে সমতায় আসায় ২/২ গোলো খেলা শেষ হয়। আজকের খেলায় ষ্টাইকার শাকিল কে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষনা করা হয়। শাকিলের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন কাজদিয়া বাজার বনিক সমিতির সহ সভাপতি নাহিদ এন্টার প্রাইজের প্রপাইটর মোঃ নাহিদুজ্জামান খাঁন।


0 মন্তব্যসমূহ