Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দৌলতপুর থানা বিএনপি নেতা কালাম শিকদার এর রুহের মাগফিরাত কামনায় দোয় অনুষ্ঠান



নিজস্ব প্রতিবেদক ঃ দৌলতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ১ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম আবুল কালাম শিকদার এর রুহের মাগফিরাত কামনায় গতকাল মানিকতলা দারোগা বাড়ি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুশাররফ হোসেন, জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মোঃ সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, আবুল জলিল হাওলাদার,শওকাত আলি, শাহীন উদ্দিন, সৈয়দ গাজী, মোঃ জামিল, এরশাদ হোসেন, কাওসার আলী, ইকবাল হোসেন,আসাদুর রহমান সহ এলাকার বিভিন্ন পেশার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ