নিজস্ব প্রতিবেদক ঃ খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের নির্বাচনি কমিটি গঠনের লক্ষে সভা ১৬ ডিসেম্ভর দিঘলিয়া উপজেলার গাজিরহাটে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন দোয়া অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলার থানা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিটি গঠন করার লক্ষে প্রস্তুতি সভা হয়। পরে উপজেলার মেহনতী শ্রমজিবী মানুষ সহ সাধারন মানুষের সাথে মতমিনিময় করেন। এ সময় তিনি বলেন ভোট একটি পবিত্র আমানত আপনার ভোট আপনি দিবেন তবে নির্বাচনে একজন খোদাভিরু সৎ যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জানান তিনি এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ