নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগর বিএনপি নেতা দৌলতপুর থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মানিকতলা জিয়া কলেজ মোড় এলাকার আবুল কালাম সিকদার বুধবার দিনগত রাত আনুমানিক ১ টার সময় ঝালকাঠির রাজাপুর তার বোনের বাসায় অবস্থানকালে ইন্তেকাল করেছেন। (ইন্না— লিল্লাহী অইন্না ইলাহি রাজিউন) মূত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৮) বছর । তিনি এক পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার সকাল ১১ টায় জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। পারিবারিক সুত্রে জানা যায় গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ এর পর থেকে তাদের বাড়িতে কয়েকদফা পুলিশ গিয়ে তাকে খুজতে থাকে , গ্রেফতার এড়াতে কালাম সিকদার ঝালকাঠির রাজাপুরে তার বোনের বাড়িতে গিয়ে অবস্থান করতে থাকে এর মধ্যে সে বুধবার রাতে ষ্টোকজনিত কারনে ইন্তেকাল করে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মিসহ এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বিএনপি নেতা কালাম সিকদার এর ইন্তেকালে তার রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মজ্ঞ, মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জান মনি, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোশারফ হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সাবেক সাবেক যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম , দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিরাজুল হক নান্নু, আঃ জলিল হাওলাদার, শেখ আকরাম হোসেন, মোঃ মুজিবর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ