Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন




সনত চক্রবর্ত্তী: ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলে আক্কাস শেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আক্কাস শেখ (৩০) ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

 
রায় ঘোষণার সময় আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
 

স্থানীয় সুত্রে জানা যায়, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার বাসিন্দা মোজাহার শেখের ছেলে আক্কাস শেখ (৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো।  মাদক কেনার জন্য তার বাবা-মায়ের কাছ থেকে টাকা নিতো। টাকা না দিলেই তাদের মারপিট করতো। মাদক সেবনের অভিযোগে পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। জামিনে বের হয়ে এসে আবার টাকার জন্য চাপ সৃষ্টি করে।
 


উল্লেখ,  ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস শেখ তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা আমেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে আমেনা বেগমের মাথায় কাঠের বাটাম এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করে।
 
পরে তাকে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুসময় পর চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান। এঘটনায় আক্কাস শেখের বাবা মোজাহার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ