রূপসা প্রতিনিধিঃ রূপসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ৪র্থ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গত ৭ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা স্পোর্টিং ক্লাব। খেলায় দ্বিতীয়ার্ধে শহীদ মনসুর স্মৃতি সংসদের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বিরের গোলে বটিয়াঘাটা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা আবদুর রহমান ঢালী, জসীম উদ্দীন, মোঃ জাকির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক মীর আলিফ রেজা। সন্মানিত অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান,খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বঙ্গকমল বসু,
মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, বিশ্বাস প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আজগর বিশ্বাস তারা, ফকিরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদুর রহমান সুজা। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী, ক্রীড়াবিদ অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, মাহবুবুল আলম, সমাজসেবক বাবলু কুমার আঁশ, দেলোয়ার হোসেন দিলু, মাহমুদ আলী, আলম শেখ, মিজান শেখ, যুবলীগ নেতা নাসির হোসেন সজল,মাহবুব উল আলম, মোস্তাফিজুর রহমান হেলাল, শাহনেওয়াজ কবীর টিংকু, খায়রুজ্জামান সজল, ছাত্রলীগ নেতা আমির মমিন রানা, তানভীর রহমান আকাশ, আশিকুজ্জামান তানভির, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, সাকিব রায়হান, তাহমিদ বাশার তিশার, তুহিন সালমান, ফেরদৌস সরদার, আবুল হাসান ফারাজী, জহির খান, আব্দুর রহমান, তাহসিন খান প্রমূখ।

0 মন্তব্যসমূহ