Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে রূপসা উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত




রূপসা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে রূপসা উপজেলা ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা ও আনন্দ মিছিল আজ ৭ নভেম্বর সকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি রূপসা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে রূপসা উপজেলা পরিষদ চত্বর,কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। 

প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।

রূপসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আশিকুজ্জামান তানভিরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাফিরুল ইসলাম হিমেলের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন,খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল মোমেনিন রানা,যুগ্ম সাধারণ সম্পাদক তানভির রহমান আকাশ, ইয়াসির আরাফাত খান, জেলা ছাত্রলীগ নেতা রাসেল শেখ,রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল, রুদ্রনীল হালদার শুভ,হুমায়ূন কবীর,আবির হোসেন হৃদয়,মোল্লা রুবেল হোসেন,রূপম দাস,নাজমুল হুদা অঞ্জন,রিয়াজ শেখ,খুলনা জেলা ছাত্রলীগ নেতা রায়হানুজ্জামান অয়ন,আশফাকুল ইসলাম,শামীম রশিদী,ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান লিমু,প্রদীপ দাস,সাকিব রায়হান,আরিফ আহম্মেদ জয়, ঘাটভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমাইন ইনকিয়াদ, সাধারন সম্পাদক সজীব পাল শুভ,ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রকি,সাইফুল ইসলাম,দীপ খান, জহির,রিফাত,পিয়াল,লিমন,মৃদুল,সাকিব,রায়হানুল ইসলাম রিসাদ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ