নিজস্ব প্রতিবেদক
আজ বেলা ১ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ফাঁড়িৎআকস্মিক পরিদর্শন করেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা
পথের বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার দৈনন্দিন কার্যক্রম এবং রেজিস্টারসমূহ পর্যবেক্ষণ করেন।
এবং পথের বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শনকালে কর্মরত পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন-আমাদের থানা-ফাঁড়ির মূল কাজ হলো সেবামূলক পুলিশিং কার্যক্রম করা। পথের বাজার পুলিশ ফাঁড়ির সেবামূলক কাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য অফিসার ও ফোর্স সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি'র সহকারি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) সৌমেন্দ্র কুমার বাইন এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন, পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হুদা নাইম সহ পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ