নিজস্ব প্রতিবেদকঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের মাত্তমডাঙ্গা এলাকায় একাধিক মামলার আসামি সাহিদুল ইসলাম ট্যানা এর দ্বারা একের পর এক মিথ্যা মামলা হয়রানির অভিযোগে খানজাহান আলী থানায় মামলা ও জিডি ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার সরদার মাহমুদ আলী । লিখিত অভিযোগ সুত্রে জানা যায় দির্ঘদিন ধরে প্রতিবেশি ট্যানা তার বাথরুমের ট্যাংকি ব্যবহার না করে খোলা আকাশে বাথরুমের ময়লা ফেলে আসছে এতে করে ওই এলাকার সাধারন মানুষ চরম কষ্টে দিন অতিবাহিত হচ্ছে পরিবেশ দৃষিত হচ্ছে। বিগত ১৫ বছর যাবত এভাবে বাথরুমের ট্যািংক ছাড়া মল ত্যাগ করে আসছেন, এলাকায় প্রভাবশালী হওয়াতে তিনি কারও কথা কর্নপাত না করে উল্টো ভুক্তভোগি পরিবারকে অকাথ্য ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকি লোহার বল্লম নিয়ে মারতে আসে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর ভুক্তভোগি সরদার মাহমুদ আলী বাদী হয়ে খানজাহান আলী থানায় ট্যানাকে আসামি করে মামলা দায়ের করলে খানজাহান আলী থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। আদালত থেকে জামিনে এসে পুনরায় গত ২৬ অক্টোবর বিবাদী মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়বীতি ও হুমকি ধামকি দেয়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর সরদার মাহমুদ আলী খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন যার নং ১৬৫৫। এ বিষয়ে প্রতিকার প্রতি ইতিমধ্যে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা , খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর, ফুলতলা উপজেলা স্যানেটরী ইন্সপেক্টর , আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানার ওসি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগি সরদার মাহমুদ আলী বলেন সন্ত্রাসী ট্যানার নামে একাধিক মামলা রয়েছে সে আমাদের সহ এলাকাবাসিকে জিম্মি করে রেখেছে , সে তার নিজের গোয়ালঘরে আগুন দেওয়ার নাটক করে এখন আবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়ারনী করার প্লান করছে। তার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি ।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন ট্যানার নামে থানায় একাধিক মামলা , জিডি সহ অভিযোগ রয়েছে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।


1 মন্তব্যসমূহ
দোষী সাব্যস্ত ব্যক্তি কোন প্রভাব শালী লোক নয় একজন বখাটে। মানুষ মান সন্মানের ভয়ে তার বিরুদ্ধে কথা বলে না।তাকে আইনের আওতার এনে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
উত্তরমুছুন