নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছায় ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে পাইকগাছা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জি. মাহবুবুল আলম। উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় বক্তৃতা করেন, আওয়ামীলীগনেতা সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বিভূতি ভূষণ সানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, সামছুর রহমান, পবিত্র কুমার মন্ডল, দিজেন্দ্রনাথ মন্ডল, মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, গৌরাঙ্গ মন্ডল, কেডি বাবু, সহকারী অধ্যাপক মশিউর রহমান, বিশ্বজিৎ মন্ডল, আকরামুল ইসলাম, প্রভাষক নিবেদিতা মন্ডল, শেখ রাজু, জামাল, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি,সাব্বির হোসেন, রাশেদুজ্জামান রাসেল । এসময়ে দলীয় অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ