Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় আঠারোবাকী নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার




নাহিদ জামানঃ
 
রূপসা উপজেলার আঠারোবাকী নদী থেকে ৭ অক্টোবর শনিবার বিকেলে অজ্ঞাতনামা এক যুবকের লাশ  পাওয়া গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। পুলিশ ও প্রতাক্ষ্যদর্শী সূত্রে জানা যায় ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের  চরপাড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনুচ আলী শিকদারের মৎষ্য ঘেরের সামনে আঠারোবাকী নদীতে হাত পা ও মুখ বাধা অবস্থায় শনিবার সকালে স্থানীয় লোকজন  এক অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে  নৌপুলিশ, পিবিআই, সিআইডি ও থানা পুলিশের সমন্নয়ে যুবকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায় নি। ধারনা করা হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের কিরামত মুন্সির ছেলে রবিউল মুন্সি (৩০) হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ