নিজস্ব প্রতিবেদকঃ খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়ার মেধাবী শিক্ষার্থী অন্তুকে কলেজে ভর্তির জন্য ওসি মোঃ কামাল হোসেন খান আর্থিক সহায়তা করেছেন। গতকাল দুপুরে থানায় অন্তুর হাতে তিনি এ অর্থ তুলে দেন। অন্তু আটরা গিলাতলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের দরিদ্র ভ্যান চালক মোঃ মুস্তাফিজুর রহমান এর পুত্র , সে ২০২৩ সালে এস এস সি পরিক্ষায় উত্তীর্ন হয় কিন্তু আর্থিক সংকটের কারনে ফরম ফিলাম করতে না পারায় কলেজে ভর্তি হতে পারছিলোনা। এ খবর পেয়ে খানজাহান আলী থানার মানবিক ওসি মোঃ কামাল হোসেন খান তার পাশে দাড়ান এবং আর্থিক সহায়তা করে কলেজে ভর্তির ব্যবস্থা করে দেন । ভর্তি ও লেখাপড়ার জন্য ওসির আর্থিক সহায়তায় কৃতজ্ঞতা স্বরুপ শিক্ষার্থী অন্তু বলেন, আমি লেখাপড়া শিখে সমাজে মানুষের মত মানুষ হতে চাই। আমার মতো যারা অসহায় আমি ও একটা সময় যেনো তাদের পাশে থাকতে পারি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।

0 মন্তব্যসমূহ