নিজস্ব প্রতিবেদক :  নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে থেকে ২ শ” ৫০ গ্রাম গাজা  সহ আসিফ  (২৫) নামে একাধিক মাদক মামলার ১ আসামিকে  আটক করেছে পুলিশ। রবিবার  বেলা সোয়া ১  টার সময় তাকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২ শ” ৫০ গ্রাম গাজা  উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ি খালিশপুর ,কাশিপুর মেঘনা রোড এলাকার তৈয়েব আলীর পুত্র ।খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান  জানান, মাদকদ্রব্য ক্রয়—বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই অয়ন তীর্থ পাইক , এ এস আই তুহিন মিয়া সঙ্গীয় ফোর্স সহ  অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা করে আসছে  তার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন  থানায় একাধিক  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।