নিজস্ব প্রতিবেদক
গত ১৯ অক্টোবর রাত পৌনে ১২ টার সময় দৌলতপুর থানা পুলিশ দেয়ানা উত্তরপাড়া হোসেনশাহ রোডের কবরস্থান সংযোগ সড়কের উপর হতে তালিকাভূক্ত অস্ত্রধারী সন্ত্রাসী খানজাহান আলী থানার গ্যারিসন ২ নম্বর কলোনি এলাকার আজাদ মীরের পুত্র মোহাম্মদ বিপ্লব মীর (৩৫) কে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং ২ টি খয়েরী রংয়ের ১২ (বার) বোর কার্তুজ উদ্ধারপূর্বক গ্রেফতার করেছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা নং-২০, তাং-২০/০৯/২৩ইং, ধারা-The Arms Act, 1878 19A রুজু করা হয়েছে। আটককৃত অস্ত্রধারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্যসমূহ