নিজস্ব প্রতিবেদকঃ
তেরখাদার মোকামপুর বাজারের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবত এক মানসিক ভারসাম্যহীন নারী বাস করছে।নারীর স্বামী সন্তানাদি কেউ নাই।দীর্ঘদিন রাস্তায় বসবাস করায় তার হাতের আঙুলে ঘা সৃষ্টি হয়।কোনো চিকিৎসা না করা ফলে ঘা থেকে ইনফেকশন শুরু হয়ে কবজি পর্যন্ত পচন শুরু হয়ে হাড় বের হয়ে যায়।২০ অক্টোবর শুক্রবার দুপুরে নারীর এমন অবস্থা মোকামপুর ফাঁড়ির আইসি চঞ্চল কুমার হালদার দেখতে পান। তিনি নগর যুবলীগের সভাপতি ও খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সফিকুর রহমান পলাশকে বিষয়টি অবহিত করেন। এ খবর শুনে তাৎক্ষণিকভাবে মোকামপুর বাজারে অসুস্থ নারীর পাশে ছুটে যান সফিকুর রহমান পলাশ। তিনি নারীর হাতের পচন দেখে স্থানীয় ইউপি সদস্য ইলাহীর মাধ্যমে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। নিজে উপস্থিত থেকে অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি করান।ডাক্তারদের সাথে নারীর সুচিকিৎসার ব্যাপারে কথা বলেন। সার্বক্ষণিক ভাবে নারীর চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
তিনি রূপসাঞ্চলকে বলেন,আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি।মোকামপুরের মানসিক ভারসাম্যহীন অসুস্থ নারীর বিষয়টি আমাকে জানালে সাথে সাথে ছুটে যাই।সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।ডাক্তারদের সাথে তার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যাপারে কথা বলেছি।
সবসময়ই অসুস্থ নারীর খোঁজখবর রাখছি।
উল্লেখ সফিকুর রহমান পলাশ সবসময়ই অসহায় মানুষের আপদে বিপদে এগিয়ে যান।তিনি এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর কল্যানে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন।

0 মন্তব্যসমূহ