মোঃ মাজাহারুল ইসলাম মিথুন
পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে অতিথি হিসেবে উপস্থিত থেকে দীঘিটিতে রুই, কাতলা ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য এস এম বাবুল আক্তার, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী,সাংবাদিক শাহরিয়ার হোসেন, আমিরুল ইসলাম, কারি নুরমোহাম্মাদ ও আশরাফুল ইসলাম টুটল।

0 মন্তব্যসমূহ