Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় অধ‍্যক্ষ আলমগীর কবীরের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত



নাহিদ জামানঃ
রূপসায়  অধ‍্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি পরিষদের  আয়োজনে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রায়াত  খাঁন আলমগীর কবীর এর ৬ষ্ট মৃত‍্যবার্ষিকী উপলক্ষে ২৫ আগস্ট বিকাল ৪টায়  কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয়ের হলরুমে  স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ‍্যালয়ের ট্রেজার প্রফেসর অমিত রায় চৌধুরী।

পরিবারের পক্ষে অধ্যক্ষ আলমগীর কবির এর  জীবনের উপর স্মৃতি চারন করেন তার ছোট ভাই খুলনা সরকারী বয়রা মহিলা কলেজের অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ।

ইউপি সদস‍্য মো: মঈন উদ্দীন এর সভাপতিত্বে 
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,  বিশিষ্ট ব‍্যবসায়ী শিল্পপতি ও  উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আশ।
 প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ এর পরিচালনায় বক্তৃতা করেন   উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,  আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, শক্তিপদ বসু, বাসুদেব রায় চৌধুরী,  উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, সহকারী অধ‍্যাপক আনোয়ার হোসেন মিন্টু, মেজবা উদ্দীন সেলিম, প্রধান শিক্ষক নকিব উদ্দীন, সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু,  সমাজ সেবক মাহাবুব হোসেন শেখ, ফম অহিদুল ইসলাম, বেল্লাল শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আ:রাজ্জাক শেখ, কোষাধ‍্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক  আ:মজিদ শেখ,নির্বাহী সদস‍্য ফ ম আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি জ‍্যাকি ইসলাম সজল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, মহিউদ্দিন মানিক,  সরদার জসিম উদ্দীন, সৈয়দ লালন,সৈয়দ হেলাল, ছাত্রলীগের আশিকুজ্জামান তানভীর, শেখ রিয়াজ, শেখ রাসেল, মো: নোমান সহ অনেকেই  উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ