Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

১০ বছর ধরে বকেয়া পাওনা না পেয়ে মহসেন জুট মিলের জমি দখল করলো শ্রমিক কর্মচারীরা




নিজস্ব প্রতিবেদক ঃ খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের ৩৬৫ জন শ্রমিক কর্মচারীদের মালিক পক্ষের নিকট সোয়া ১০ কোটি টাকা পাওনার দাবিতে মিলের জমি দখল করেছে । শ্রমিক কর্মচারীরা দির্ঘ ১০ বছর ধরে তাদের পিএফ , গ্রাইচুটি সহ চুড়ান্ত বকেয়া পাওনা না পেয়ে গতকাল সন্ধায় মিছিল সহকারে শ্রমিক কর্মচারীরা মিলের শ্রমিক কলোনির জমিতে  সাইনবোর্ড লাগিয়ে জমি দখল করে। এর আগে পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি গাফফারফুড মোড়ে বিকাল ৪ টায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স ,আফিল, জুট স্পিনার্স সহসকল কলকারখানা মালিকের নিকট শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুটি সহ সকলবকেয়া পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধের দাবিতে এর আগে  ৬ দিনের কর্মসূচি ঘোষনা করেছে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশন । কর্মসূচির মধ্যে রয়েছে  আগামি ২ অক্টোবর সোমবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে সামনে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনশন কর্মসূচি, ৫ অক্টোবর আফিল জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনার হিসাব  শ্রম দপ্তরে প্রেরন এবং শ্রম আইন মোতাবেক টাকা না দেওয়ায় মিলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ার ঘোষনা দেন শ্রমিক নেতারা। আগামি ৬ অক্টোবর ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং জনসভা শেষে এ্যাজাক্স মিলের জমি দখল করবেন শ্রমিকরা । ৮ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জুট স্পিনার্স মিলের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও ৯ অক্টোবর সোমবার সকাল ১০ টায় ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা ।বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় শ্রমিক জনসভায়  বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, ইজ্ঞিল কাজী,  লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ নিজামউদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম, আফিলউদ্দিন, কাশেম , ইসমাইল হোসেন ইমন, প্রমুখ । সভায় বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবী জানানো হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ