Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটে পাপনের পদত্যাগ ও তামিমকে দলে অন্তর্ভুক্তির দাবীতে মানববন্ধন




সৈয়দ অনুজ, স্টাফ রিপোর্টার :
বাগেরহাটের ফকিরহাটে সচেতন ক্রীড়ামোদি সংগঠনের ব্যানারে পাপনের পদত্যাগ, তামিমকে দলে অন্তর্ভুক্তি, বিসিবির সংস্করণ সহ বিভিন্ন দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর)  বিকেলে ৫টায় উপজেলার ডাকবাংলা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। 
মানববন্ধনে উপস্থিত ভক্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘ দিন ধরে নানা অনিয়ম, দূর্ণীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট করে কমিশন বানিজ্য, ব্যক্তি পছন্দ  সহ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কথা বলেন। এছাড়াও অপেশাদার আচারনের মাধ্যমে তামিমকে বাদ দেওয়ার প্রতিবাদ করেন।
এসময় অসংখ্য ক্রিকেটপ্রেমি ও তামিম ভক্তরা উপস্থিত তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে উদ্ভোধনী ব্যাটসম্যান হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত মল্লিক স্পোর্টস এর সত্বাধিকারী মল্লিক ইমরান হোসেন  নামে এক ক্রিকেট ভক্ত পাপনকে সরিয়ে মাশরাফিকে বোর্ড সভাপতি করার দাবি জানান।
 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হাথুরু সিংহকে অবিলম্বে সরিয়ে ক্রিকেটকে বাঁচানোর দাবি তোলেন ক্রিকেট প্রেমী ও সংগঠক মিজানুর রহমান বাপ্পি। 
মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সত্বাধিকারী হানিফ সরদার  নিজেকে তামিম ভক্ত বলে জানান। তিনি তার ছেলের নাম তামিম রেখেছেন। এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সুদীপ কুন্ডু, মো. হাফিজ, সৈয়দ অনুজ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ