সাজ্জাদ হোসেন হিরো,নিজস্ব প্রতিবেদক(মোড়লগঞ্জ)
বাগেরহাট-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শনিবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় শিশু ছাত্র নাহিদ ফকির(৬) নিহত হয়েছে। বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি ডা. খলিলুর রহমান টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী গ্রামের মৃত. আফজাল ফকিরের ছেলে। ঘটনার সময় নাহিদ ফকির তার মায়ের সাথে বিয়ে বাড়ির উদ্দেশ্যে আসে। এসময় নাহিদ রাস্তা পাড় হওয়ার সময় একটি ইজি বাইক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত নাহিদকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পথিমধ্যে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। এ ঘটনার পরপরই ঘাতক ইজি বাইক চালক পালিয়ে যায়।

0 মন্তব্যসমূহ