Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেসরকারী জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধে ২০ সেপ্টেম্বর শ্রম দপ্তরে ত্রি পক্ষীয় বৈঠক



নিজস্ব প্রতিবেদক  ঃ শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন, আফিল, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্স সহ বন্ধকৃত সকল মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ,সহ ৬ দফা  দাবীতে আগামি ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলন কক্ষে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান আন্দোলনরত শ্রমিক নেতাদের  ২০ সেপ্টেম্বর উক্ত বৈঠকে যোগ দেওয়ার আহবান জানিয়ে চিঠি প্রেরন করেছেন। এদিকে গতকাল বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আন্দোলনরত শ্রমিক নেতারা বলেন ইতিপুর্বে একাধিকবার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ বৈঠকের  একটি সিদ্ধান্ত মানেনি এমনকি অনেক মালিক বৈঠকে হাজিরও হয়নি , শ্রম পরিচালকের দপ্তরের বৈঠকে শ্রমিক নেতারা উপস্থিত হবেন কিন্তু মালিকপক্ষ যদি বৈঠকে হাজির না হয় এবং শ্রমিক কর্মচারীদের দেনা পাওনা পরিশোধ এর বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে পুনরায় রাজপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি  ঘোষনা করা হবে। এদিকে  পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি আজ   ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আধাবেলা রাজপথ — রেলপথ অবরোধ  কর্মসূচি সাময়িক স্থগিত করেন শ্রমিক নেতারা । বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, ক্বারী আসহাবউদ্দীন, শহিদুল ইসলাম, আবুল কালাম, কাজী মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ