Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় সাবেক ইউপি সদস্য লেলিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী পালিত




রূপসা প্রতিনিধি: নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা সৈয়দ তুষার আহসান লেলিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর আছর বাদ রামনগর আকবরের মোড়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদিন রশিদী সুকর্ণ।

প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

বক্তৃতা করেন খুলনা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, জেলা যুবলীগ নেতা হারুনর রশীদ,আশিক আহসান লিখন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, এমডি রকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য নাসির উদ্দিন সজল, উপজেলা প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, নৈহাটি ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাদশা মিয়া, মারুফ খান, মনিরুজ্জামান, ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খান, শিমুল দেবনাথ, খাইরুল হাওলাদার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক রমিছা বেগম রুমি,রূপসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভির,শ্রমিকলীগ নেতা হায়দার আলী খান, যুবলীগ নেতা আ: রহিম মিনা, আ: রশিদ শেখ, মহিদুল ইসলাম, মো: ফরিদুজ্জামান ও জিয়াউল হক লিপন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ