Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় বাল্য বিবাহ নারী নির্যাতন মাদক সেবন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত




নাহিদ জামানঃ

রূপসা থানা অফিসার ইনচার্জ এর আয়োজনে বাল্য বিবাহ, ইভটিজিং, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক সেবন  প্রতিরোধ বিষষক সচেতনতামূলক সভা ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো:শাহিন। এ সময় উপস্থিত ছিলেন  সহকারী প্রধান শিক্ষক রতন দেবনাথ, ক্রীড়া শিক্ষক শেখ আব্দুল কাদের, আইসিটি শিক্ষক কুদরত আলী ও  গোপাল চন্দ্র সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখসহ শিক্ষার্ধীরা। এছাড়া দুপুর ১ টায় দেবিপুর মহিলা কলেজ ও দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আত্মহত্যা,বাল্য বিবাহ, ইভটিজিং নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক সেবন  প্রতিরোধ বিষষক নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো. শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আতাহার আলী ফকির, সহকারী অধ্যক্ষ শিপ্রা রাণী নন্দী, প্রভাষক মো: অহিদুজ্জামান,  আ:মান্নান, তপন কুমার মন্ডল, মো: মনিরুজ্জামান,  মো:আসাদুজ্জামান, আসাদুজ্জামান মিনা, শাহারাজ শাহিন, শারমিন সুলতানা ও অহিদুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ