Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটে মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত



সৈয়দ অনুজ, স্টাফ রিপোর্টার 
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফকিরহাট সদর ইউনিয়নের ১ ও ২নং শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, সমারেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো. কামরুল হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. সুমন মল্লিক।
এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উন্নতি রানী সাহা। এসময় মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ