Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় যুবলীগ নেতা আশিকুর রহমান বহিষ্কার




নিজস্ব প্রতিবেদকঃ
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডাদেশ প্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে  ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দেবহাটা উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।

এরআগে গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন আশিকুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ