নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৮ আগস্ট। ১৯৬১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ায় কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গৌরব ও মর্যাদার ৬২ বছর পার করে ৬৩ তে এসে দাড়িয়েছে বাকৃবি। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরির লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়।
ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরোনো ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এক হাজার ২০০ একর জায়গায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এটি প্রকৃতিকন্যা নামে পরিচিত। সবুজ গাছ-গাছালিতে ভরা ১২০০ একরের এই ক্যাম্পাস সবাইকে আকৃষ্ট করে। তাই বার বার দর্শনার্থীরা ছুটে আসেন এই সবুজ চত্বরে।
কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভুক্ত। প্রতিষ্ঠার পর থেকেই দেশের কৃষির উন্নয়নে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে চলেছে এখানকার গ্র্যাজুয়েটরা।

0 মন্তব্যসমূহ