Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাট রামপাল উপজেলা গাজা সহ একজন আটক

মোঃইকরামুল হক রাজিব সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের রামপাল উপজেলা গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়াউর রহমান রকি (৪৫) নামে এক ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে। সে রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র। রবিবার রাত ৮.৩০ মিনিটের সময় তাঁকে ভাগা বাজার এলাকা থেকে আটক করা হয়। রামপাল থানা সুত্রে জানা গেছে যে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানা পুলিশের একটি টিম সাব- ইন্সপেক্টর শেখর বিশ্বাস এর নেতৃত্বে একটি দল ভাগা বাজার এলাকায় অবস্থান নেয়। এরপর আঃ রব এর চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাজা উদ্ধার করা হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত রামাপাল থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ