সাইফুল্লাহ তারেক ঃ নগরীর খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি গাঁজা এবং ৩ শ” পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত হচ্ছেন, চৌগাছার ফুলসারা এলাকার মোঃ বাবুল হোসেন(২৮), চৌগাছার পলুয়া দক্ষিণাড়ার মোঃ আকুল হোসেন(৩০), কোতয়ালীর ঘোপ জেল রোড বেলতলার মোঃ সাব্বির উল্লাহ দেওয়ান(৩০) । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন পথের বাজার চেকপোষ্ট ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ১ জুলাই সন্ধা পৌণে ৭ টায় চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ১ কেজি গাজা সহ ২ জনকে এবং একই দিন রাত সোয়া ৮ টায় ৩ শ” পিচ ইয়াবা ১ জনকে গ্রেফতার করে । এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে
0 মন্তব্যসমূহ