Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গিলাতলায় মসজিদের মুসাল্লিদের সাথে খানজাহান আলী থানার ওসির মতবিনিময়



সাইফুল্লাহ তারেক  ঃ বৈশ্বিক করোনা সংক্রমণ, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে মুসাল্লীদের সাথে খানজাহান আলী  থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ জুলাই জুম্মায় খানজাহান আলী থানার আটরা গিলাতলা  ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের গিলাতলা  দক্ষিণ পাড়া বায়তুন নুর  জামে মসজিদে জুম্মার নামাজের পরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে খানজাহান আলী  থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান  তার বক্তব্যে বলেন সারা বিশ্বব্যাপী করোনা মহামারী সাথে যোগ হয়েছে ডেঙ্গুজ্বর ।করোনা মহামারী প্রতিরোধ করতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখবেন আপনি আপনার পরিবারের জন্য পবিত্র নিয়ামত আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের সবাই আক্রান্ত হবে। আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই।তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সোচ্চার। একজন মাদকসেবী একটি পরিবারের কান্না। মাদক নির্মুলে সমাজের সকলে এগিয়ে আসতে হবে। একজন মাদকসেবী একটি পরিবার ও একটি সমাজ ও নষ্ট করে দেয়। সমাজে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু সমাজের বাকী সবার কর্তব্য হলো ঝগড়াঝাটি মিটমাট করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবেনা সমাজের সবাইকে শান্তির পক্ষে এগিয়ে আসতে হবে।এ সময় তিনি প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের প্রতি ওয়াক্তে মুসল্লীদের করোনা ও ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতন হওয়ার ও মাদক সন্ত্রাস নির্মুল, বাল্যবিবাহ রোধে পরামর্শ দেওয়ার ও আহ্বান জানান।  জুম্মার নামাজ পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর  জামে মসজিদের ইমাম  মাওলানা আবুল বাশার জিহাদী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ