Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মানবপাচার প্রতিরোধে অগ্রগতি সংস্থার জেলা পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা, ঢাকা আহছানিয়া মিশন ও মটস কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের "মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের জেলা পর্যায়ের সম্মেলন -২০২২" রূপসার সিএসএস আভা সেন্টারে গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণ কারী মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীরা তাদের নিজ নিজ জায়গা থেকে মানবপাচার প্রতিরোধ কাজ করার পাশাপাশি পাচারের শিকার নারী ও পুরুষদের আশ্বাস প্রকল্পের সাথে যুক্তকরন এবং সমাজে তাদের মর্যাদা পুন:প্রতিষ্ঠার মাধ্যমে পুন:একত্রীকরনে সার্বিক সহযোগিতা করবে বলে অঙ্গীকার করে। সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব হাসনা হেনা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব খান মোতাহার হোসেন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মাদ আলী সিদ্দিকী। অতিথিবৃন্দ একত্রে ফিতা কেটে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের খুলনা বিভাগের ফিল্ড অফিসার সুব্রত কুমার শর্মা, অগ্রগতি সংস্থা ও ঢাকা আহ্ছানিয়া মিশন, মটসের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী, রফিকুল ইসলাম ও প্রভাস বিশ্বাস, খুলনা জেলার প্রকল্প কর্মকর্তা মো: মঈনউদ্দীন ও আনন্দ কুমার দাস, মনিটরিং ও ডকুমেন্টশন অফিসার মো: জিয়াউল ইসলাম ও সুমন খান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার সিটিপ সদস্য ওয়াহিদ মোড়ল রনি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সিটিপ সদস্য মুনমুন ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ