Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেইনি পুলিশ কনস্টেবলদের ওসির ফুলেল শুভেচ্ছা প্রদান

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবলদের দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান। বৃহষ্পতিবার ২৮ জুলাই, ২২ ইং তারিখ দুপুর ১টার সময় ওসির অফিসরুমে নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, পুলিশ বাহিনী একটি শৃঙ্খল বাহিনী। এই বাহিনীতে চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাইকে স্বচ্ছতা, সততা ও শৃঙ্খলার মাধ্যমে পুলিশে চাকরি করতে হবে। পুলিশ হচ্ছে মানুষের সেবা দেয়ার জন্য নিবেদিত। তাই সাধারন মানুষকে সেবা দেয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ৬ মাস সকল নিয়মকানুন মেনে সঠিকভাবে ট্রেনিং নিয়ে কাজ করার আহবান জানান। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এসআই নুর মোহাম্মদ, এএসআই শামীম হোসেন, এএসআই জাহিদ হোসেন, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওমর ওসমান, সাকিব হোসেন, নিলয় পারভেজ, তনয় গোলদার, আক্তারুল ইসলাম, নাহিদ হোসেন ও শাহারা খাতুন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ