সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউজ ডে গতকাল বিকাল ৪ টায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এস আই মোঃ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আঃ রহমান। বক্তৃতা করেন থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার বিশেষ শাখা প্রধান হাফেজ মোঃ নাসির উদ্দিন আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসেন বিশ^াস, ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, এ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, মুক্তা বেগম, এ্যাড আলিনুর রহমান, নার্গিস খানম। মাষ্টার শাহজাহান হাওলাদার, এস আই রোকনুজ্জামান, এস আই হাসানুর রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান, এস এম রাসেল, গোলাম জিলানী মুন, মহিলা মেম্বর হাফিজা বেগম, রাজিয়া বেগম, জুট স্পিনার্স মিলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বাচ্চু, মোঃ আশা, মোঃ ইকবাল, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিবীদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। এ সময় মশিয়ালী ট্রিপল মার্ডার মামলার আসামি জাফরিন নতুন করে শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিলের কতৃপক্ষের নিকট চাঁদা দাবি করায় মিলের শ্রমিক কর্মচারীরা জাফরিনকে আটক করে আইনগত ব্যবস্থ্যা গ্রহনের দাবি জানান। গ্রেফতার এর দাবি জানান।আলোচনা সভায় এলাকায় মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ড এবং আইন শৃংখলা বজায় রাখতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন।
0 মন্তব্যসমূহ