Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটার সখিপুরে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন




জিএম তারেক সাতক্ষীরা প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের নির্দেশনায় ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদেরের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর মোড়ে ১৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে বিভিন্ন ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (মন্টু), সখিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি আবু রাহান তিতু, মহিলা ইউপি সদস্যা সাজু পারভীন, সদস্যা রেহানা খাতুন, সদস্যা জুলেখা খাতুন ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য আবুল কালাম ছাড়াও  এলাকার বিভিন্ন শ্রেণির  মানুষ উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুর ছাত্র জীবন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের প্রতি মমত্ববোধ ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ