Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক মাদকসহ আটক-২

মোঃ মুসা , মোংলা (বাগেরহাট): বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে। আজ শনিবার (২ জুলাই) দুপুরে জোনাল কমান্ডার এর পক্ষে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১ জুলাই) আনুমানিক ৪টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোঃ জামাল মাতব্বর (২৫) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মোঃ ইস্রাফিল গাজীর ছেলে মোঃ ফারুক হোসেন (২৮)। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ