আটরা গিলাতলা প্রতিনিধি: বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক সভা সোমবার সকাল ১০ টায় শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানির প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক,এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন জুট স্পিনার্স মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, সোনালী জুট মিলের শ্রমিক নেতা ও ফেডারেশনের যুগ্ন সম্পাদক লিয়াকত মুন্সি, মোঃ বাবলু, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক ফরহাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, কাজল, প্রিয়া , মিঠু, আক্তার , গোবিন্দ, প্রমুখ। সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৫ দিনের কর্মসূচি অনুযায়ি ৭ জুন (আজ) মঙ্গলবার সকাল ১০ টায় আটরা শিল্প এলাকার আফিল জুট মিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা সফল করার আহবান জানানো হয় । এছাড়া ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক মিল চালু ও কতিপয় মালিকের অনুগত ব্যক্তিদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানানো হয়।

0 মন্তব্যসমূহ