আটরা গিলাতলা প্রতিনিধি: ফুলতলার আইয়ান জুট মিলের শ্রমিক ও অভনগরের সিদ্দিপাশা গ্রামের মোজাফফর ফকিরের পুত্র মামুন (১৮) ও চার আপন চাচাতো ভাই ৫ জুন রবিবার বেলা ১২ টার সময় আফিলগেট খেয়া ঘাটের নৌকা থেকে গোসল করার জন্য লাফ দেয়, ইমনের চাচাতো ভাই লাফ দিয়ে তীরে উঠলেও সে আর উঠতে পারেনি , খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও নিখোজ মামুনের সন্ধান পায়নি । নওয়াপাড়া নৌপুলিশের এসআই আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ৬ জুন সোমবার সকাল আনুমানিক ১১ টায় সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার খেয়াঘাট থেকে আল মামুন মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মরদেহ অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ভৈরব নদে ডুবে যাওয়া আল মামুন মল্লিক নামে এক যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ