Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র সভাপতি বদরউদ্দিনের বিয়াই সামছুর রহমানের ইন্তেকাল



আটরা গিলাতলা প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র সভাপতি শেখ বদরউদ্দিনের বিয়াই, সাতক্ষিরা বেকারির স্বত্তাধীকারি ও সাতক্ষীরা কলোরোয় নিবাসী সামছুর রহমান ৬ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না - লিল্লাহি অ ইন্না – রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০  বছর তিনি স্ত্রী ৩ কন্যা ২ পুত্র  সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । বাদ আছর ইলিশপুর জামে মসজিদে সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, ইউপি সদস্য সাইফুল ইসলাম , ডাক্তার আনোয়ারুল ইসলাম, মোঃ কামরুল মোঃ আহসান, মহিরউদ্দিন, মোঃ রুবেল, মোঃ সিরাজ। খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিনের বিয়াই এর ইন্তেকালে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ ্আলী, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আঃ সালাম,  বিএনপি নেতা অধ্যাপক ওহিদুজ্জামান , রফিকুল ইসলাম শুকুর , কাজী মিজানুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  । অপরদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা  সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকার ,সহ- সাধারণ সম্পাদক মুক্তি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন ,  সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, রবিউল ইসলাম , মোঃ আসাদুজ্জামান,  সুজন পরশ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ