Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার




রূপসা প্রতিনিধিঃ

 রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ি চর গ্রামের মন্টু ফকিরের কন্যা,  আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মীম খাতুন (১৪)  এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

পুলিশ জানায় গত শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উক্ত স্কুল ছাত্রী । পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দেয় । অবশেষে আজ  ২০ জুন সন্ধ্যার পর পুটিমারি পুলিশের এস আই বাবলা দাস গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালবাড়ি চর এলাকায় সুজনের পানের বরজের নিকট একটি গভীর জঙ্গল থেকে মীম খাতুনের লাশ উদ্ধার করে । একাধিক সূত্র জানায়,  গত ৬  মাস পূর্বে মীম খাতুন একই এলাকার  হুসাইন (২২) নামে এক যুবকের সাথে প্রেমজ সম্পর্কের সূত্র ধরে পালিয়ে যায়। পরবর্তীতে আবার পিতা-মাতার কাছে ১৫  দিন পর ফিরে আসে। সেই সূত্র ধরে মীম খাতুন হত্যা হয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে  । এদিকে মিম খাতুনের প্রেমিক হোসাইন (২২) কে পুলিশ আটক করেছে । থানার অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন জানান , ধারণা করা হচ্ছে পাশবিক নির্যাতন করে,  শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে উক্ত স্কুল ছাত্রীকে । এ ঘটনায় আটক হুসাইনকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ