মোঃ মুসা
মোংলা বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব ১৭) মোংলা পোর্ট পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (২৪ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মোংলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মোংলা পোর্ট পৌরসভা ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে সুন্দরবন ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
এর আগে খেলা উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অংশ নেন মোংলা উপজেলা আ'লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সুনিল কুমার বিশ্বাস,পুলিশ সুপার মোংলা থানা,সাবেক ভাইস চেয়ারম্যান নূর আলম, পৌর কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন কর্মকর্তা। এলাকায় ব্যাক্তিবর্গ সহ অনেক এ উপস্থিত ছিলেন উক্ত খেলায় ।
0 মন্তব্যসমূহ