Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তার ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন-এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি, পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মানবিক উপহার স্বরুপ অসুস্থ্য ১০ নারী-পুরুষ ১৭ লাখ টাকার চেক পেয়েছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা-৬ ( পাইকগাছা-কযরার) এমপি আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে এ অর্থের চেক তুলে দেন। এসময় এমপি বাবু প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরেন এবং মানুষের মান উন্নয়নে সরকারের ভূমিকার কথা বলেন।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন ফিরোজ বুলুর পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরুণ মন্ডল, পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। এ সময় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, আব্দস ছালাম কেরু, আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা শংকার দেবনাথ, রনজিৎ কুমার রায়, সুরাইয়া বানু ডলি,পল্লি বিদুৎ ডিজিএম রেজায়েত আলী, চিকিৎসক শফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা বিদুৎ রজ্ঞন শাহা, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম কবির,এম এম আজিজুল হাকিম, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, তানজিম মোস্তাফিজ বাচ্চু,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার সহ সুবিধা ভোগী মানুষেরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ