Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলায় এসেছে ভারত এর নৌবাহিনীর দুইটি যুদ্ধোজাহাজ

মোঃ মুসা মোংলা বাগেরহাট প্রতিনিধি বঙ্গোপসাগরে চতুর্থবারের মতো বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী দুই দেশের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় যৌথ টহল শুরু হয়েছে। গত ২২ মে থেকে শুরু হয়েছে যা চলবে ২৭ মে পর্যন্ত। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কোরা, আইএনএস সুমেধা ও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার এবং আবু উবাইদাহ এ টহলে অংশ নিয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে ভারতীয় জাহাজ দুইটি মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক ঐতিহ্যবাহী রীতিতে তাদেরকে অভিবাদন জানায়। এ সময় নৌবাহিনীর মোংলা ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন জাহাজ দুইটিকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইশ্বমীসহ বাংলাদেশে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা । ভারতীয় জাহাজ কোরার কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা, ১২১ জন নাবিক ও সুমেধার কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিক বঙ্গোপসাগরে টহল ও মহড়ায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ-ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদারে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত দুই দেশের সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, দস্যুতা ও মাদক পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ২৬ ও ২৭ মে বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য যৌথ মহড়ায় অংশগ্রহণ শেষে ভারতীয় জাহাজ দুইটি নিজ দেশে প্রত্যাবর্তন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ