Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় আনসার ও ভিডিপি'র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত



মোঃ মাজহারুল ইসলাম মিথুনঃ

পাইকগাছায় আনসার ও ভিডিপি'র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও মোঃ শিয়াবুউদ্দিন ফিরোজ বুলু, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ মিরাজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মৌলুদা খাতুন। উপস্থাপনা করেন উপজেলা আনসার ও ভিডিপির  প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল।  আনসার ও ভিডিপির বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, ইউনিয়ন দলপতি নূর ইসলাম, ফয়সাল হোসেন, প্রভাষক বজলুর রহমান, কৃষ্ণা চক্রবর্তী, রাজিয়া সুলতানা প্রমূখ।  সমাবেশে অসীম সাহসিকতায় প্রেসিডেন্ট পদক ২০২২ পেয়েছেন মোঃ আলতাফ হোসেন, জনসেবায় প্রেসিডেন্ট পদক পেয়েছেন দলনেত্রী রাজিয়া সুলতানা, প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসাবে ডিজি স্বর্ণপদক পেয়েছেন আনসার কমান্ডার মোঃ আবু হানিফ এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন কমান্ডারকে বাই সাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ