Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় সিআইজি নন সিআইজ প্রাণি পালনকারী খামারী সমাবেশ অনুষ্ঠিত



পাইকগাছা প্রতিনিধি,
খুলনার পাইকগাছায় কমন ইন্টারেষ্ট গুপ (সি,আই,জি) নন সি,আই,জি প্রাণি পালন খামারী সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম -ফেজ-২ প্রজেষ্ট(এনএটিপি) অর্থায়নে এ সমাবেশ অনুষ্টিত হয়।


উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন,গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপ- সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, বিথিকা রানী রায়। সাংবাদিক জি এম মিজানুর রহমান এস এম আলাউদ্দীন সোহাগ এস এম বাবুল আক্তার মোঃ আসাদুল ইসলাম।


উপজেলা প্রাণিসম্পদের এন,এ,টি,পি,সিল, মোঃ ফসিয়ার রহমানের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব বেল্লাল হোসেন, এন,এ,টি,পি,সহকারী শুভংকর গোলদার।

সি,আই,জিদের সাফল্য দিক নিয়ে বক্তব্য রাখেন চম্পক কুমার সাধু, মনিরুল ইসলাম। নন,সি,আই,জি দের মধ্যে শেখ খোরশেদুজামান , মোবারক হোসেন গাজী, জাহানারা খাতুন, খুকুমনি বেগম,নাজমা খাতুন, শহিদুল ইসলাম, আবু হাসান।
এ সময় ইউনিয়নের ৫০জন সিআইজি,ও নন,সিআইজি খামারী ও বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ