পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন স্হানীয় লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে সরাসরি একটি প্যানেলের পক্ষে জোরেসরে মাঠে নেমে প্রতিদিন রাতে একই এলাকায় যাওয়া কে সাধারন মানুষ সহ সুশিল সমাজ ভালো দেখছেন না বলে এ ধরনের অভিযোগ উঠেছে। সুত্রমতে
জানা গেছে,চলতি মাসের ১৮মে অত্র প্রতিষ্ঠানে অবিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে অংশ গ্রহনকারি ৩জন সতন্ত্র প্রার্থী সহ ৩টি প্যানেল যথাক্রমে বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশের একটি প্যানেলে,১নং ওয়ার্ড ইউপি সদস্য মোফাজ্জেল হোসনের একটি প্যানেল ও যুব সমাজের নামে একটি প্যানেল রয়েছে। এই প্যানেলের সভাপতি প্রার্থী কে তা তারা প্রকাশ করছে না। কিন্তু গতকাল বুধবার(১১মে'২২)রাতে
সরেজমিনে গেলে নাম প্রকাশ না করার শর্তে স্হানীয়রা অভিযোগ তোলেন,যুব সমাজের প্যানেলের নেতৃত্বে রয়েছেন স্হানীয় ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন। তারা আরো জানান,ঐদিন রাতে লস্কর সানা বাড়ি ক্লাব,চৌকিদার মোড়,পশ্চিম পাড়া সহ বিভিন্ন স্হানের চায়ের দোকানে যুব সমাজ প্যানেলের লোকজন নিয়ে সময় অতিবাহিত করেন। এসময় তাদের হাতে নির্বাচনী লিফলেট ও দেখা যায়।একটি ঘনিষ্ঠ সুত্র জানিয়েছে,প্রতিটি নির্বানের সময় তিনি বিশেষ কিছু লোকজন কে ব্যবহার করে থাকেন। তবে স্কুল কমিটির এ নির্বাচনে ও তাদেরকে তিনি সঙ্গে নিয়ে চলছেন বলে ও তারা অভিযোগ তোলেন।
এ ব্যাপারে একাধিক অবিভাবক সদস্যদের সাথে কথা বলে জানা যায়,দু' একজন জনপ্রতিনিধি স্কুলের উন্নয়নের জন্য এখন নির্বাচনের সময় কথা ফুল ঝুড়ি ছড়াচ্ছেন। কিন্তু বিগত দিনে অত্র স্কুলের উন্নয়ন কর্মকান্ডে তাদের কি ভূমিকা ছিলো উল্লেখ করে উল্টো প্রশ্ন তোলেন।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন মুটোফোনে জানান,আমার ব্যক্তিগত কোন প্যানেল নেই কিন্তু সব প্যানেলই আমার।তবে লস্করের কিছু মানুষ যেমন বিভূতি ভূষন সানা সহ অনেকে আমার ইউনিয়ন পরিষদে এসে দাবি করেছিলেন স্কুলের নির্বাচন কালীন সময়ে আমি যেন প্রতিনিয়নত খবরা-খবর রাখি। এরই ধারাবাহিকতায় আমি লস্করে যাই এবং আজ ও যাবো বলে মন্তব্য করেন। এছাড়া নির্বাচন কালীন সময়ে বিশেষ কিছু লোকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার সাথে যারা সার্বক্ষণিক থাকে তারা আমার নির্বাচন কালীন কর্মী। সর্বোপরি, তিনি অত্র প্রতিষ্ঠানের শান্তিপূর্ন নির্বাচন প্রত্যাশা করেন।

0 মন্তব্যসমূহ