মোঃ মাজহারুল ইসলাম মিথুনঃ
বুধবার সন্ধ্যায় গদাইপুর গ্রামে আমজেদ মুন্সির আম বাগানে পুলিশ তল্লাশি চালিয়ে জুয়াড়ি সাবেক ইউপি সদস্য শেখ আতাউর রহমান সহ ৩ জন পুলিশের হাতে গ্রেফতার।
সাবেক ইউপি সদস্য আতাউর রহমান
পাইকগাছা উপজেলা আইনজীবী সমিতির তরুণ এক আইনজীবীর আপন বড় ভাই, এই সাবেক মেম্বার আগেও একবার পিন বেঁচাকেনা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলো বলে জানা যায়। এ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ তাকবীর হুসাইন,এসআই মোস্তাফিজুর রহমান,এসআই শাহাদাৎ হোসেন ও এএসআই মঞ্জুর ও এএসআই শরীফুল সহ সঙ্গীয় ফোর্স। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,বিশেষ অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

0 মন্তব্যসমূহ