সাইফুল্লাহ তারেক: মহেশ্বরপাশা ছিন্নমূল দিঘীরপাড় ভূমিহীন সমিতির উদ্যোগে ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় দিঘীরপাড় বাইতুল মামুন মসজিদ প্রাঙ্গণে এক দোয়ার অনুষ্ঠান , ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোল্লা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি এমডি পিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির ফকির। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামরুল হাসান বাবু, মোঃ নুরুল হুদা, মোঃ সোবাহান, মোঃ শহিদুল ইসলাম, ফারুক হোসেন, কবিরুল ইসলাম, মোঃ মাসুম, মোহাম্মদ হক আলী, ইয়াসিন মাতাব্বর, মোহাম্মদ পান্নু লাল, মোঃ শহিদুল, মোহাম্মদ নাসির মোল্লা, মোহাম্মদহারুন, মোহাম্মদ মিলন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোজাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ